ভারতে দৈনিক সংক্রমণে সোয়া তিন লাখের গণ্ডি পার

news-image

অনলাইন ডেস্ক : কভিডের জেরে ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু একটানা বেড়ে চলেছে। সপ্তাহ দু-এক ধরে ক্রমাগত এই বৃদ্ধির জেরে দৈনিক সংক্রমণ সোয়া ৩ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২৩০০-র কাছাকাছি।

দেশটির গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ প্রথমবার ৩ লাখের গণ্ডি পার হয়। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন।

গত ২৪ ঘণ্টা করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ২৬৩ জনের। মোট প্রাণহানি ১ লাখ ৮৬ হাজার ৯২০ জনের। এ নিয়ে মোট আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় এবং মৃত্যুর হিসেবে তৃতীয় স্থানে রয়েছে ভারত।

রোজ এই বিপুল সংখ্যায় আক্রান্ত হওয়ার জেরে সক্রিয় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ৩৭ হাজার ১৮৮ জন। এখন ভারতে মোট সক্রিয় রোগী রয়েছেন ২৪ লাখ ২৮ হাজার ৬১৬ জন। এই সংখ্যা গত বছরের সর্বোচ্চ সক্রিয় রোগীর সংখ্যার প্রায় দ্বিগুণ।

এই সংখ্যক সক্রিয় করোনা রোগীর জেরে স্বাস্থ্য পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অধিকাংশ হাসপাতালে শয্যা ও অক্সিজেনের অভাব প্রকট। জরুরি ভিত্তিতে অস্থায়ী কভিড নিরাময় কেন্দ্র বানিয়ে গোটা পরিস্থিতির মোকাবিলার চেষ্টা করছে বিভিন্ন রাজ্যের প্রশাসন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী