শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর আরমানীটোলায় অগ্নিকাণ্ডে নিহত ৪

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার আরমানীটোলার অগ্নিকাণ্ডে আরও দুজনের মৃত্যুর খবর মিলেছে। এ নিয়ে চারজন মারা গেছেন এ ঘটনায়।

সকালে আহত অবস্থায় ১৮ জনকে নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে, যাদের চারজন ফায়ার সার্ভিস কর্মী।

শুক্রবার ভোর রাত সোয়া ৩টার দিকে ৯/১১ আরমানীটোলায় অবস্থিত হাজি মুসা ম্যানশন নামের ছয়তলা ভবনের নিচ তলায় কেমিক্যালের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে।

এ ঘটনায় আহত অবস্থায় নিয়ে হাসপাতালে নেওয়া ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার (২২)-কে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভবনের ভেতরেই পাওয়া যায় নিরাপত্তার দায়িত্বে থাকা রাসেল মিয়ার মরদেহ। এ ছাড়া পঞ্চম তলায় দুজন পুরুষের মরদেহ পাওয়া গেছে।

মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আব্দুল কাদের (৪০), বিল্লাল হোসেন(৫০), মো. ফারুক (৫৫), আসমা সিদ্দীকা (৪৫), ইউসুফ মোল্লা (৬০), মো. বাবুল (৫০), হাজী মো. ইব্রাহিম (৫০), সুফিয়া (৫০), মুনা (৩০), আশিকুর রহমান(৫০), জুনায়েদ (১১), আকাশ (২২) ও দেলোয়ার (৫৮)। আহতদের বেশির ভাগ শ্বাসকষ্ট সমস্যা ও অগ্নি দগ্ধ। এদের অনেকেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মী গিয়াসউদ্দিন (৪৫), বিষ্ণুপদ মিস্ত্রি (৪০), লিটন (৩০) ও ফরহাদ রহমান (৩৮) মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নেন।

রাতেই সংবাদ পেয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নেয় সদরঘাট, সিদ্দিকবাজার, মোহাম্মদপুর ও খিলগাঁও ও সিদ্দিকবাজার সদর দপ্তর ফায়ার স্টেশন। হেড কোয়ার্টারের লাইটিং ইউনিট, টিটিএল, ক্রাউট কন্ট্রোল ইউনিট, অ্যাম্বুলেন্স, মিডিয়া সেলসহ বিভিন্ন ফায়ার স্টেশনের মোট ১৯টি ইউনিট এতে অংশগ্রহণ করে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা