শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে আগুনে নিহত ১৩

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি থাকা অন্তত ১৩ রোগীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভিরার শহরে বিজয় বল্লভ হাসপাতালে ঘটনাটি ঘটে।

শুক্রবারের আগুনের ঘটনায় মৃত্যুর বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। খবরে জানানো হয়েছে, ভোর সাড়ে তিনটার দিকে হাসপাতালের আইসিই-তে আগুন লাগে। সরকার এখনও বিষয়টি নিয়ে কিছু জানায়নি। সূত্রের খবর, শর্ট সার্কিটের কারণেই আইসিইউ-তে আগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

জেলা বিপর্যয় নিয়ন্ত্রণ সেলের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন, আইসিইউ’র এসি ইউনিটে বিস্ফোরণের পরই আগুন ধরে যায়। ভাসাই বিরার পৌরসভার দমকল বাহিনীর ১টি ইউনিট এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজয় বল্লভ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলিপ শাহ জানিয়েছেন, আগুন লাগার সময়ে হাসপাতালটিতে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পর রোগী এবং চিকিৎসা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আগুন লাগার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে তার দপ্তর থেকে।

এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, আবিনাশ পাতিল নামে এক প্রত্যক্ষদর্শী তাদের জানিয়েছেন, তিনি রাত ৩টার দিকে এক বন্ধুর ফোন পান। তার শ্বাশুড়ি ওই হাসপাতালে ভর্তি ছিল। তিনি সেখানে পৌঁছে হাসপাতালের বাইরে দমকলের গাড়ি দেখতে পান। দ্বিতীয় তলায় আইসিইউ বিভাগ ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। তিনি দশটি মৃতদেহ দেখেছেন।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মহারাষ্ট্র। অভূতপূর্ব মাত্রায় সংক্রমণ বাড়তে থাকার মধ্যে এই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এর আগে গত বুধবার মহারাষ্ট্রে নাসিকে একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করায় মারা যান ১৪ জন কোভিড রোগী। তারা আইসিইউতে ছিলেন। ওই হাসপাতালে ১৫০ জন রোগীর অক্সিজেন বেডে ও অন্যান্য রোগীদের ভেন্টিলেটর বেডে চিকিৎসা চলছিল।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা