শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ করোনা রোগীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের দিল্লিতে গঙ্গা রাম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৫ রোগীর মৃত্যু হয়েছে। মারাত্মক অক্সিজেন-সংকটে পড়ায় হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা এসব রোগীর মৃত্যু হয়। আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সকাল ৮টার দিকে হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আমাদের হাতে যে পরিমাণ অক্সিজেন মজুত আছে, আগামী দুই ঘণ্টার মধ্যে তা শেষ হয়ে যাবে। ভ্যান্টিলেটর ও বাইপ্যাপগুলো কার্যকরভাবে কাজ করছে না। গত ২৪ ঘণ্টায় গুরুতর অসুস্থ ২৫ জন রোগী মারা গেছেন। আরও ৬০ জন গুরুতর অসুস্থ রোগীর জীবন হুমকির সম্মুখীন। দ্রুত উদ্যোগ নেয়া দরকার।’ বিমানের মাধ্যমে হলেও দ্রুত অক্সিজেন সরবরাহের কথা জানিয়েছে হাসপাতালটি।

হাসপাতাল সূত্র বলছে, পাঁচশরও বেশি করোনা আক্রান্ত রোগী এখানে ভর্তি আছে। অক্সিজেনের নিম্নচাপ মৃত্যুর কারণ হতে পারে।

এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি হাসপাতালে গত তিনদিন ধরে করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহের সঙ্কট দেখা দিচ্ছে। শীর্ষস্থানীয় হাসপাতালগুলো এ অবস্থা নিরসনে দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপ চাচ্ছেন।

এদিকে আজ শুক্রবার ভোরে আগুনে মহারাষ্ট্রের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা অন্তত ১৩ রোগীর মৃত্যু হয়েছে। মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভিরার শহরে বিজয় বল্লভ হাসপাতালে ঘটনাটি ঘটে। ভোর সাড়ে তিনটার দিকে হাসপাতালের আইসিই-তে আগুন লাগে। আইসিইউ’র এসি ইউনিটে বিস্ফোরণের পরই আগুন ধরে যায়। ভাসাই বিরার পৌরসভার দমকল বাহিনীর ১টি ইউনিট এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময়ে হাসপাতালটিতে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পর রোগী এবং চিকিৎসা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আগুন লাগার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা