,

করোনায় ছুটি কাটাতে মালদ্বীপে ভিড় ভারতীয় তারকাদের

news-image

বিনোদন ডেস্ক : করোনা সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিন রেকর্ড গড়ছে ভারত। আর সেই দেশের মিডিয়ায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে কোনো না কোনো তারকার ছুটি কাটানোর খবর। ইউরোপ-আমেরিকা যাওয়ার সুযোগ না থাকায় কাছের দেশ মালদ্বীপকেই বেছে নিচ্ছেন তারা। কেউ কেউ যাচ্ছেন গোয়া।

শুধু বলিউড নয় টলিউডেও লেগেছে এই আমেজ। মালদ্বীপে ঘুরে এলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। কখনো লেমোনেড জুস খেয়ে তো কখনো আবার স্কুবা ডাইভিং করে দারুন সময় কাটিয়ে এলেন তারা। সেই ছবিতে সয়লাব তাদের সোশ্যাল হ্যান্ডেল।

কিছুদিন আগে করোনা থেকে সুস্থ হওয়ার পরই মালদ্বীপ পাড়ি দেন আলিয়া ভাট-রণবীর কাপুর জুটি। সোমবার সকালে এই জুটিকে দেখা যায় মুম্বাই বিমানবন্দরে। ‘ডেস্টিনেশন স্পট’ নিয়ে মুখ না খুললেও পরে জানা যায়, তারা মালদ্বীপে গেছেন বেড়াতে।

রবিবার মালদ্বীপ যান টাইগার শ্রফ ও দিশা পাটানি। সেখানে ছুটি কাটাচ্ছেন সারা আলী খানও। সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুরসহ বেশ কয়েকজন তারকাকে সম্প্রতি দেখা গেছে এ দ্বীপ রাষ্ট্রে। আবার একই সময়ে বলিউড ও অন্যান্য ইন্ডাস্ট্রির নামি কয়েকজন তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

দেশে যখন মহামারি পরিস্থিতি তখন তারকাদের ছুটি কাটানোকে অনেকেই ভালোভাবে দেখছেন না। এ নিয়ে সমালোচনাও হচ্ছে। কয়েক দিন আগে মুখ খুলেছিলেন চিত্র সমালোচক অনুপমা চোপড়া। এরপর নিন্দায় ফেটে পড়েন শ্রুতি হাসান। তার মতে, তারকাদের উদযাপনের ছবি করোনা আক্রান্তদের মনে বিরূপ প্রভাব ফেলছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের