,

হেফাজতের ৫ নেতা রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে পুলিশের সঙ্গে হেফাজতের সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমীসহ পাঁচ নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড হওয়া অপর নেতারা হলেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, হেফাজত ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদের ও হেফাজত নেতা মাওলানা সানাউল হক।

আজ বৃহস্পতিবার উক্ত আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেক বসামির ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বধবার খুরশিদ কাসেমীকে বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন শরাফত হোসাইনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা জুবায়ের আহমদের ও মাওলানা সানাউল হক গ্রেপ্তার হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের