ঢিলেঢালা লকডাউনে বেড়েছে ভোগান্তি

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে চলমান ‘লকডাউন’ ঢিলেঢালাভাবে চলছে। সেই সাথে বেড়েছে ভোগান্তিও। নিতান্ত প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের দুর্ভোগের শেষ নেই। বিত্তবানরা নিজস্ব বাহনে নির্বিঘ্নে চলাচল করলেও বিপাকে সাধারণ মানুষ।

১৪ এপ্রিল থেকে লকডাউনের কঠোরতা শুরু হলেও ক্রমান্বয়ে তা শিথিল হয়ে এখন যানযট পরিস্থিতি রাজধানীর বিভিন্ন মোড়ে। গণপরিবহন বন্ধ থাকলেও দেদার চলছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা ও রিকশা। পুলিশের তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি।

এদিকে বিধিনিষেধের বেড়াজালে বন্দি সাধারণ মানুষ। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে ঢাকায় এসে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। আবার অনেক অসুস্থ রোগিরাও ঝুঁকি নিয়ে ছুঁটছেন করোনা সনদের জন্য।

অন্যদিকে গণপরিবহন না থাকায় বাড়তি টাকা খরচ করতে হচ্ছে অনেককেই। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. রুবেল বলেন, আমার বাসা মিরপুর, যাবো গুলিস্তানে। বাড়তি টাকা দিয়ে অনেক কষ্টে যাত্রাবাড়ী এসেছি। এখন এখান থেকে কোনো যানবাহন পাচ্ছি না। আর রিকশার ভাড়া অনেক বেশি হওয়ায় এখনও দাঁড়িয়ে আছি।

কঠোর বিধিনিষেধ আর চরম ভোগান্তির মাঝে করোনা সংক্রমন আর মৃত্যু হার কতটা নিয়ন্ত্রণে এলো- তার ওপর নির্ভর করছে লকডাউনের সার্থকতা।

উল্লেখ্য, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করায় সরকার প্রথমে চলতি মাসের ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও ২ দিন বাড়ানো হয়। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন দেয় সরকার। সেই লকডাউন আরও ৭ দিন বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করেছে সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে এটি তৃতীয় ধাপের লকডাউন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী