আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ইমন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় ঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি ইমনকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গতকাল বুধবার রাতে আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ১৮ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইল নামাপাড়া এলাকায় এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটে৷ এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর পরিবার ইমন হোসেন নামে এক তরুণকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করে। সেই মামলার ভিত্তিতে স্থানীয় পুলিশের পাশাপাশি র‍্যাব উক্ত মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্ত নেমেই আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ এপ্রিল রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি ইমনকে গ্রেপ্তার করে।

ঘটনার বিবরণ দিয়ে র‍্যাব জানায়, ভুক্তভোগী ওই তরুণী প্রায় তিন সপ্তাহ আগে চাকরির প্রত্যাশায় গ্রামের বাড়ি থেকে আশুলিয়ায় তার মামাতো বোন ও ভগ্নিপতির ভাড়া বাসায় আসেন। ঘটনার দিন বাসায় কেউ না থাকার সুযোগে একই বাসার দ্বিতীয় তলায় বসবাসরত ইমন জোর করে ঘরে ঢুকে ভুক্তভোগীকে ধর্ষণ করে। এসময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ইমন পালিয়ে যান।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইমন সরদার ভুক্তভোগীকে ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ