বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাড়ির রোগ করোনা সংক্রমণের ‘ঝুঁকি বাড়ায়’

news-image

স্বাস্থ্য ডেস্ক : মাড়ির রোগ করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন ইউনিভার্সিটি অব বার্মিংহামের বিশেষজ্ঞরা।

এ বিষয়ে একটি গবেষণা করার পর তারা বলছেন, যদি আপনার মাড়ির কোনো রোগ থাকে, তাহলে কভিড-১৯ রোগে পড়ার ঝুঁকি বেশি।

নভেল করোনাভাইরাস মুখের লালার মাধ্যমে শ্বাসযন্ত্রে চলে যায়। ভাইরাসটি এরপর সরাসরি রক্তপ্রবাহেও মিশে যেতে পারে।

বিশেষজ্ঞদের উদ্ধৃত করে দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ করোনার ‘প্রজননস্থল’।

প্রতিবেদনে বলা হয়েছে, যাদের দাঁতে বেশি প্লাক থাকে এবং যাদের মাড়ির রোগ আছে তারা গুরুত্বর সংক্রমণের শিকার হন। কারণ এই সমস্যাগুলোর কারণে ফুসফুসে সংক্রমণ দ্রুত ছড়ায়।

গবেষণা প্রতিবেদনটি দ্য জার্নাল অব ওরাল মেডিসিন অ্যান্ড ডেন্টাল রিসার্চে প্রকাশ করা হয়েছে।

গবেষকেরা লিখেছেন, ‘সস্তা এবং বহুল ব্যবহৃত মাউথ ওয়াশ করোনার সংক্রমণ প্রতিরোধে বেশ কার্যকর।’

সহকারী লেখক ইয়ান চ্যাপেল বলেছেন, ‘মাড়ির রোগ বিভিন্ন জীবাণুর সংক্রমণকে মূলত আমন্ত্রণ জানায়। জীবাণুগুলো খুব সহজে রক্তে মিশে যায়।’

মাড়ির রোগ থাকলে ডায়াবেটিস ওষুধ ও ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে নানা জটিলতার সৃষ্টি করতে পারে। এ কারণেও চিন্তা বেশি।

দাঁত নড়ে যাওয়া, পড়ে যাওয়া, মুখে দুর্গন্ধ থেকে শুরু করে মুখ ফুলে যাওয়া ও চোয়ালের হাড় ক্ষয়ের জন্য দীর্ঘমেয়াদি মাড়ির রোগ অনেকটা দায়ী। এই দিনগুলোতে এসব বিষয়ে সতর্ক হওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা