শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানের পাহাড় গড়তে চলেছে পাকিস্তান

news-image

ক্রীড়া ডেস্ক : সফরকারী পাকিস্তান তাদের প্রথম টেস্টের তৃতীয় দিনে এখন চালকের আসনে। স্বাচ্ছন্দেই ব্যাট করেছেন তারা। উইকেটে আছেন মোহাম্মদ হাফিজ (২০৮) ও মিসবাহ (১৮)। 
এর আগে ১০৫ রানে পিছিয়ে থেকে মিসবাহ বাহিনী তৃতীয় দিন শুরু করেছে। এখন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৭৩ রান। শেষ ব্যাটসম্যান আউট হয়েছেন । ৮৩ রান করা আজাহারকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান শুভাগত। আজহারের বিদায়ের পর ইউনিস খানের সঙ্গে ৬২ রানের আরেকটি ভালো জুটি গড়েন হাফিজ। ৩৩ রান করা ইউনিসকে বোল্ড করে এই জুটি ভেঙে দিয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। সফরকারীদের হাতে রয়েছে আরও ৭ উইকেট।
এর আগে দ্বিতীয় দিনে মোহাম্মদ হাফিজের শতকে শক্ত অবস্থান নেয় পাকিস্তান। 

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : প্রথম ইনিংস, ৩৩২/১০, ১২০ ওভার (মুমিনুল ৮০, ইমরুল ৫১, মাহমুদউল্লাহ ৪৯, সৌম্য ৩৩, মুশফিক ৩২, সাকিব ২৫, তামিম ২৫; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬) ।
পাকিস্তান : প্রথম ইনিংস ৩৭৩/১০৪, ৭০ ওভার (মোহাম্মদ হাফিজ ১৫০*, আজহার আলী ৭৩*, সামি আসলাম ২০; তাইজুল ১/৪৩)।