শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনে করোনা শনাক্তের হার কমেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৭৯৬টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষায় নতুন করে ৪ হাজার ৫৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০ এপ্রিল পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সরকারি ল্যাবরেটরিতে ৩৮ লাখ ৭৯ হাজার ১৩০টি ও বেসরকারিতে ১৩ লাখ ৪২ হাজার ১৪৫টি পরীক্ষা হয়। নমুনা পরীক্ষায় মোট রোগী শনাক্ত হয় ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।

স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, লকডাউনের কারণে ভাইরাসের সংক্রমণ কম হচ্ছে। সপ্তাহখানেক আগে প্রতিদিন গড়ে শনাক্ত ছয় থেকে সাত হাজার এবং শনাক্তের হার ২৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। আরও এক সপ্তাহ সঠিকভাবে সর্বাত্মক লকডাউন পালিত হলে সংক্রমণ কমে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা