,

কলকাতায় ফিরে শাকিবের নায়িকা অসুস্থ

news-image

বিনোদন প্রতিবেদক : ‘অন্তরাত্মা’ ছবির সুবাদে গত মার্চের প্রায় পুরোটা সময়ই বাংলাদেশ ছিলেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক। কাজ শেষ করে চলতি মাসের শুরুতে কলকাতা হয়ে মুম্বাই ও হায়দরাবাদে যাওয়ার কথা ছিল এই নায়িকার। কারণ বাংলাদেশি ছবির পর বলিউড ও দক্ষিণ ভারতীয় দুটি ছবিতে অভিনয়ের কথা ছিল তার। তবে তা আর হয়নি। কলকাতা ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাই আপাতত বাসায়ই বিশ্রাম নিচ্ছেন এই তারকা।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দর্শনা বলেন, ‘গত মাসে শাকিব খানের সঙ্গে “অন্তরাত্মা” ছবির শুটিং করেছি। দারুণ অভিজ্ঞতা ছিল সেটা। এরপর কলকাতা ফিরেই শরীরটা খারাপ করলো। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছি। এছাড়া কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় আপাতত আর শুটিং করছি না।’

এদিকে, ‘অন্তরাত্মা’র শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে দর্শনা বণিককে। সোহানি আলমের গল্পে এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

এদিকে, দর্শনা দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিতেও অভিনয় করেছেন। এটি মুক্তির অপেক্ষায় আছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের