,

করোনায় আক্রান্ত চিত্রনায়ক জিৎ

news-image

অনলাইন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। করোনায় আক্রান্ত হওয়ার খবর মঙ্গলবার জিৎ নিজেই তার ফেসবুক পেজে জানিয়েছেন।

জিৎ লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আমি করোনা পজিটিভ। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনেই নিজের খেয়াল রাখছি। গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। শিগগিরই দেখা হবে।’

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে বাড়ছে সংক্রমণের মাত্রা। ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক প্রাণহানি হয়েছে। করোনায় একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৬১ জন।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন। মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছিলেন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের