,

করোনামুক্ত আবুল হায়াত

news-image

বিনোদন প্রতিবেদক : করোনামুক্ত হয়েছেন অভিনেতা, নির্মাতা ও লেখক আবুল হায়াত। তার কভিড টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে বলে গণমাধ্যমকে জানান মেয়ে নাতাশা হায়াত।

এক সময়ের আলোচিত এ অভিনেত্রী মঙ্গলবার বলেন, “আব্বার রিপোর্ট নেগেটিভ এসেছে। আল্লাহার কাছে অনেক অনেক শুকরিয়া। তিনি আব্বাকে সুস্থ করে দিয়েছেন। এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন।”

বাবার জন্য সবার কাছে দোয়াও চান নাতাশা।

মার্চের শেষের দিকে করোনায় আক্রান্ত হন আবুল হায়াত। অবস্থা জটিল আকার ধারণ করলে ৩১ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুই দফা প্লাজমাও দেওয়া হয় ওই সময়।

এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে ৬ এপ্রিল বাসায় ফেরেন ৭৬ বছর বয়সী অভিনেতা। বাড়ি ফিরেই নিভৃতবাসে চলে যান আবুল হায়াত। এর দুই সপ্তাহ পর মিলল করোনামুক্ত হওয়ার খবর।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের