নেতাকর্মীদের উদ্দেশে ভিডিও বার্তায় যা বললেন বাবুনগরী

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের নেতা–কর্মীদের সংঘাতে না যাওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী। তিনি বলেছেন, ‘হেফাজতে ইসলাম জ্বালাও–পোড়াও বিশ্বাস করে না। এগুলো হারাম, নাজায়েজ। নিরাশ না হয়ে বিপদে ধৈর্য ধারণ করুন। দোয়া করুন।’

আজ সোমবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ দাবি জানান। আমিরের প্রেসসচিব ইনামুল হাসান ফারুকী ভিডি বার্তাটি বিভিন্ন গণমাধ্যমে পাঠান।

ভিডিও বার্তায় বাবুনগরী হেফাজত সম্পর্কে গুজবে কান না দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংগঠনের নেতা–কর্মীদের ধৈর্য ধারণ করে সংঘাত ও ভাঙচুরে না জড়াতে বলেছেন। বাবুনগরী আরও বলেন, ‘প্রশাসন রমজানে উলামায়ে কেরাম, তৌহিদি জনতাকে হয়রানি ও গ্রেপ্তার করছে। সারা রাত মানুষ বাইরে থাকছে। তারা ইফতার ও সাহ্‌রি কীভাবে করবে। হাটহাজারী মাদ্রাসার আশপাশের লোকজনও রাতে ঘরে থাকতে পারছে না। অথচ তারা কোনো আন্দোলনে ছিল না।’

মিথ্যা মামলা, হয়রানি ও গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তির দাবি জানিয়ে বাবুনগরী বলেন, ‘হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী, জুনায়েদ আল হাবিব, মামুনুল হক, ইলিয়াস হামিদীকে মুক্তি দিন। ৯ বছর আগের মামলায় কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এত দিন কোথায় ছিলেন আপনারা। ২০১৩ সালের মামলা ডাহা মিথ্যা।’

গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না উল্লেখ করে বাবুনগরী বলেন, ‘ওই দিন কোনো কমান্ড ছিল না। তিনি নিজেও হাটহাজারীতে ছিলেন না। ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লিদের মারধর করেছে ক্যাডাররা। ভারত সরকার প্রধান মোদির আগমন ঘিরে হেফাজতের কোনো কর্মসূচি ছিল না।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ