জি কে শামীম করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিতর্কিত ঠিকাদার কারাবন্দি গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম)। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ইউনিটে চিকিৎসাধীন।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিতক করেছেন কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম।

তিনি বলেন, বুকের ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে গত ১৪ এপ্রিল জি কে শামীমকে বিএসএমএমইউতে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তাকে সেখানকার করোনা ইউনিটে রাখা হয়েছে।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে দেশব্যাপী ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিদেশি মদ, অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হন জিকে শামীম। অভিযানে শামীমের বাড়ি ও অফিস থেকে নগদ প্রায় পৌনে দুই কোটি টাকা এবং ১৬৫ কোটি টাকার এফডিআর বা আমানতপত্র জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক আইনে মামলা করে। গতবছর জাল কাগজপত্র দেখিয়ে উচ্চ আদালত থেকে দুটি মামলায় জামিন পান জিকে শামীম। পরবর্তী সময়ে সেই জামিন বাতিল করে আদালত।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী