,

প্রস্তুতি ম্যাচ : মুমিনুল-লিটনের ডাবল ব্যাটিং

news-image

ক্রীড়া প্রতিবেদক : প্রস্তুতি ম্যাচ, সেটাও নিজেদের মধ্যে। তাই তো আসন্ন টেস্ট সিরিজের জন্য যা প্রয়োজন, সেটাই করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। এই যেমন মুমিনুল হক ও লিটন দাস দু’বার ব্যাটিং করে প্রস্তুতি সেরেছেন। তবে প্রথম দিন বোলারদের ওপর দিয়ে বুলডোজার চললেও রোববার ভালো করেছেন মিরাজ-তাইজুলরা। এর মধ্যে অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট নিয়ে এগিয়ে ছিলেন। তাদের দাপটে মুমিনুলের নেতৃত্বাধীন সবুজ দল ২২৫ রানে গুটিয়ে যায়।

লিটন দাস ওপেন করতে নেমে ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। পরে আবার সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬৪ রান করে স্বেচ্ছা অবসরে যান। সীমিত ওভারের ফরম্যাটে লিটন ওপেন করলেও টেস্টে সাধারণত ছয় বা সাতে ব্যাটিং করেন তিনি। সে কারণেই হয়তো ওপেন করলেও পরে তার সম্ভাব্য পজিশনে ব্যাটিং করানো হয়। আর মুমিনুল শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন বলে দ্বিতীয়বার ব্যাটিং অনুশীলনের সুযোগ করে দেওয়া হয় তাকে। এবার ৪৭ রান করে টেস্টের প্রস্তুতি ভালোভাবেই সারেন অধিনায়ক।

এ ছাড়া মিঠুন ২৮, সাদমান ১৯ রান করেন। শরিফুল ইসলাম অপরাজিত ছিলেন ২০ রানে। লাল দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মিরাজ ৪১ রানে ৩ উইকেট নেন। আরেক স্পিনার তাইজুল ৩০ রানে ১ উইকেট নেন। পেসার আবু জায়েদ রাহিও ভালো বোলিং করেছেন। একটি উইকেট নিয়ে টেস্ট একাদশে জায়গা ধরে রাখাটা প্রায় নিশ্চিত করে ফেলেছেন তিনি। তামিম ইকবালের লাল দল প্রথম দিনে ব্যাটিং করে চার হাফ সেঞ্চুরিতে ৩১৪ রান করেছিল। তাদের ইনিংসে আউট হয়েছিলেন মাত্র একজন, বাকি পাঁচজন স্বেচ্ছা অবসরে গিয়েছিলেন।

শ্রীলঙ্কা যাওয়ার পর থেকে বাংলাদেশ দলের ঘাঁটি গেড়েছিল কলম্বোর অদূরে নেগেম্বোতে। আজ সকালে ক্যান্ডি যাবেন মুমিনুল-মুশফিকরা। কাতুনায়েকেতে অনুষ্ঠিত দুই দিনের এই প্রস্তুতি ম্যাচের ওপর ভিত্তি করে আজ ক্যান্ডিতে ২১ জনের প্রাথমিক দল ১৬ জনের স্কোয়াডে নামিয়ে আনা হবে। বাদ পড়া পাঁচজনও দলের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। ২১ এপ্রিল থেকে পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের