তারেক শামসুর রেহমানের মৃত্যু : স্বজনের অভিযোগ নেই, মামলা হয়েছে অপমৃত্যুর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের লাশ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করেছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তার মৃত্যুর বিষয়ে আত্মীয়স্বজনের কোনো সন্দেহ বা অভিযোগ নেই। প্রাথমিক তদন্তে পুলিশও তেমন কিছু পায়নি। এ কারণে অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। তবে তদন্ত বা ময়নাতদন্তে অন্য কিছু বেরিয়ে এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রোববার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মৃত্যুর কারণ নিরূপণে সহায়তার জন্য পুলিশের কাছ থেকে ঘটনাস্থলের ছবি নিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। মৃতদেহ ঠিক কীভাবে পাওয়া গেছে তা বিশ্লেষণের জন্য ওই ছবি নেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তারেক শামসুর রেহমানের ছোট ভাই খালেদ শহিদুর রহমান মিঠু জানান, শুক্রবার রাত ৮টার দিকে ভাতিজার মোবাইল ফোনে মেসেজ পাঠান ড. রেহমান। তাতে জমি ও ব্যাংক হিসাব নম্বর সম্পর্কিত তথ্য ছিল। রাত ১০টায় ভাতিজা তার কাছে ফোন করে জানতে চান, কেন ওইসব তথ্য পাঠানো হয়েছে। তখন তিনি শুধু বলেন, ‘আমার শরীর খারাপ, পরে কথা বলব।’ সেই কথা পরে আর হয়নি। তার মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তিনি স্ট্রোক করে থাকতে পারেন। এ ব্যাপারে পুলিশের তদন্তেই আস্থা রাখছে পরিবার।

তুরাগ থানার এসআই আলী আজম বলেন, শুক্রবার রাত ১০টার পর থেকে শনিবার সকালের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ ও সম্ভাব্য সময় ময়নাতদন্তকারী চিকিৎসকরা পরে জানাবেন। পাশাপাশি পুলিশও ঘটনাটি তদন্ত করে দেখছে।

স্বজনরা জানান, ময়নাতদন্ত শেষে গতকাল তার লাশ গ্রামের বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ সোমবার সকাল ১০টায় তার জানাজা হবে। এরপর স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজউকের আবাসন প্রকল্পের দোলনচাঁপা ভবনের ১৩০৪ নম্বর ফ্ল্যাটে একা থাকতেন ড. তারেক শামসুর রেহমান। শনিবার সকালে গৃহকর্মী গিয়ে অনেক ডেকেও তার সাড়া পাননি। একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ দরজার তালা ও ছিটকিনি ভেঙে ঢুকে মেঝেতে তার মৃতদেহ দেখতে পায়। তার স্ত্রী ও কন্যা যুক্তরাষ্ট্রে থাকেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী