,

এক হাজার শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : আনুষ্ঠানিকভাবে চালু হলো করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় বেড ও আইসিইউ সুবিধাসম্বলিত দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। আজ রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে নির্মিত এ হাসপাতালটির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামীকাল সোমবার থেকে এখানে রোগী ভর্তি শুরু হবে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এই হাসপাতাল দেশের সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল। এখানে থাকছে ১০০টি আইসিইউ বেড, ১১২টি এইচডিইউসহ মোট ১০০০ বেড।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘এটি দেশের সবচেয়ে বড় করোনা চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলছি। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে আনা হয়েছে। এখানে করোনা আক্রান্ত রোগীদের সর্বোচ্চ সেবার সুযোগ রাখা হচ্ছে। যারা উপসর্গ নিয়ে আসবে তাদেরও রাখা হবে, যাদের আইসিইউ প্রয়োজন তাদেরও রাখা হবে। সবার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।’

তিনি আরও জানান, এরই মধ্যে এই হাসপাতালে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফসহ প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষাও এখানে করা যাবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের