,

প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেন প্রথম প্রকাশ্যে গলফ খেললেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উইলমিংটন কান্ট্রি ক্লাবে মধ্যাহ্নভোজের সময় গাড়িবহর নিয়ে গলফ খেলতে যান বাইডেন। পুরো বিষয়টিই ছিল অঘোষিত। এ ঘটনায় কান্ট্রি ক্লাবের সদস্যরা অবাক হয়ে যান। তবে বাইডেনের সঙ্গে সফররত সাংবাদিকেরা তাঁর গলফ খেলার ছবি তুলতে পারেননি।

হোয়াইট হাউস বলছে, বাইডেন তাঁর প্রয়াত ছেলে বো বাইডেনের শ্বশুর রন অলিভার ও জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিভ রিচেটির সঙ্গে গলফ খেলেছেন।

জানুয়ারি মাসে ক্ষমতা নেওয়ার পর থেকে বাইডেন এই প্রথমবার গলফ খেললেন বিষয়টা এমন নয়। তবে বাইডেনের গলফ খেলার বিষয়টি প্রথম প্রকাশ্যে এসেছে। বাইডেন তাঁর গলফ খেলার দক্ষতার কথা খুব বেশি প্রকাশ করেন না।

গলফবিষয়ক ওয়েবসাইট মর্নিং রিডে স্থপতি রবার্ট ট্রেন্ট জোনস বলেন, বাইডেন গলফ খেলতে ভালোবাসেন। তবে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নিজের কথা নিজে বলেন না।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট থাকাকালে গলফ ডাইজেস্ট জো বাইডেনের খেলার দক্ষতা নিয়ে খবর প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে গলফ খেলার প্রথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামাও নিয়মিত গলফ খেলতেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের