শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬৫ জন যাত্রী নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট জেদ্দার পথে

news-image

নিজস্ব প্রতিবেদক : চারটি ফ্লাইট বাতিল হওয়ার পর ২৬৫ জন যাত্রী নিয়ে শনিবার জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। শনিবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে উড়াল দেয় বিমানের ফ্লাইটটি।

শনিবার রাত ৩টায় জেদ্দার উদ্দেশে বিমানের আরও একটি বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ার সিডিউল রয়েছে। তবে এর যাত্রীর সংখ্যা এখনও জানা যায়নি।

এর আগে শনিবার যাত্রী স্বল্পতা ও সময়মত ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় বিমানের বিদেশগামী চারটি ফ্লাইট বাতিল করা হয়।

এর মধ্যে শনিবার সকাল সোয়া ৬টায় রিয়াদগামী বিশেষ একটি ফ্লাইট বাতিল করা হয়। ওই ফ্লাইটের ২০১ জন যাত্রী ছিল। কিন্তু সময় মতো ল্যান্ডিংয়ের অনুমতি না পাওয়ায় ওই ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরে বিক্ষোভ করে ভাংচুরের চেষ্টা চালায় ক্ষুব্ধ যাত্রীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন-শৃংখলা বাহিনী।

বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সমকালকে বলেন, যাত্রী স্বল্পতা ও ল্যান্ডিংয়ের জন্য সময়মত অনুমতি না মেলায় চারটি বিশেষ ফ্লাইট বাতিল হয়েছে। তবে সন্ধ্যায় ৬টায় ২৬৫ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। বিমানের আরও একটি বিশেষ ফ্লাইট শনিবার রাত ৩টায় জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা