,

বৈদ্যুতিক শক দিয়ে নেদারল্যান্ডসে মাছ মারা নিষিদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : পালস ফিশিং বা বৈদ্যুতিক শক দিয়ে মাছ মারা নিষিদ্ধই থাকছে নেদারল্যান্ডসে। ইউরোপীয় ইউনিয়নের এই নিয়মের বিরুদ্ধে করা আপিলে দেশটি হেরে গেছে।

এভাবে মাছ শিকার নেদারল্যান্ডসে প্রচলিত একটি ধারা। বলা হয় এভাবে মাছ ধরলে অপ্রয়োজনীয় জিনিস জালে ওঠে না। পাশাপাশি মাছ ধরার জাল সাগরের তলদেশে আটকে যাওয়ার সম্ভাবনাও থাকে না।

কিন্তু ফ্রান্সের মৎস্যজীবীদের একটি অংশ ও ইউরোপের বেশ কিছু পরিবেশবাদীদের মত, এতে ক্ষতি হচ্ছে মৎস্য সম্পদের। পালস ফিশিং করা হয় পানিতে ইলেক্ট্রোড বা বৈদ্যুতিক লাঠি ডুবিয়ে, যা মাছের গায়ে শক দিয়ে তাকে ভাসিয়ে তোলে। কিন্তু এতে করে মাছের সংখ্যা ব্যাপক হারে কমার সম্ভাবনা থাকায় এর বিরোধিতা করছেন অনেকে।

২০১৯ সালে ইউরোপিয়ান পার্লামেন্ট ও ইইউ কাউন্সিল এই ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে, যা এই বছরের জুনমাস পর্যন্ত কার্যকর ছিল।

নেদারল্যান্ডস এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২০১৯ সালে লুক্সেমবুর্গের ইইউ কোর্ট অফ জাস্টিসে আপিল করে। তাদের মত, সিদ্ধান্তে পৌঁছাতে বৈজ্ঞানিক সব দিক বিবেচনা করা হয়নি। বিশেষ করে, পালস ফিশিং ও সাধারণভাবে প্রচলিত লোহার জাল দিয়ে মাছ ধরার ‘বিম ট্রলিং’, এই দুই প্রক্রিয়ার মধ্যে কোনটি পরিবেশের জন্য বেশি ক্ষতিকর, তা বিবেচনা করা হয়নি বলে নেদারল্যান্ডসের মত।

কিন্তু আদালতে এই দাবি গ্রাহ্য হয়নি। ইইউ কোর্ট অফ জাস্টিস জানায়, ‘ইইউ সংসদের এবিষয়ে সিদ্ধান্তগ্রহণের যথেষ্ট এক্তিয়ার রয়েছে এবং এই সিদ্ধান্তে পৌঁছতে শুধু বৈজ্ঞানিক বা প্রায়োগিক মতামত গ্রহণ করার বাধ্যবাধকতা নেই।’

যদিও বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা নিয়ে নানা মত রয়েছে, কিন্তু কোনো গবেষণাতেই নেদারল্যান্ডসের দাবির প্রতি সমর্থন নেই। কোনো গবেষণাই বলে না যে এই প্রক্রিয়ার কোনো নেতিবাচক প্রভাব পরিবেশের ওপর নেই।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের