,

সোহেল চৌধুরী হত্যা মামলা : ইউপি চেয়ারম্যান বরখাস্ত

news-image

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিত্রনায়ক সোহেল চৌধুরীসহ কয়েকটি হত্যা ও অস্ত্র মামলার প্রধান আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্তের বিষয়টি মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবীর কুমার চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত ৩১ মার্চ থেকে ফারুক আব্বাসী জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান