শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার থেকে ৪ আন্তর্জাতিক রুটে বিশেষ ফ্লাইট

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স শনিবার থেকে ৪টি আন্তর্জাতিক রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক সব ধরনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এসব ফ্লাইট চলবে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার থেকে দুবাই, মাস্কাট, দোহা ও সিঙ্গাপুর রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে সব ফ্লাইট ঢাকা থেকে পরিচালিত হবে। খবর ইউএনবির।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স সব নির্দেশনা মেনে সপ্তাহে ৯টি ফ্লাইট ঢাকা থেকে দুবাই, ৭টি ফ্লাইট ঢাকা থেকে মাস্কাট, ৪টি ফ্লাইট ঢাকা থেকে দোহা ও একটি ফ্লাইট ঢাকা থেকে সিঙ্গাপুরে পরিচালনা করবে।

সরকারের নির্দেশনায় সব আন্তর্জাতিক রুটের যাত্রীদের ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা নেগিটিভ সার্টিফিকেট সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য থেকে যেসব যাত্রী দেশে আসবেন তাদের প্রত্যেককে সরকারের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে প্রাতিষ্ঠানিক বা হোটেলে কোয়ারেন্টাইন থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

আন্তর্জাতিক প্রত্যেকটি রুটেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হবে।ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।

করোনা মহামারিকালে বিশেষ ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্য পেতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস অফিস বা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা