তানজিন তিশা প্রশংসায় ভাসছেন

news-image

বিনোদন প্রতিবেদক : এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবারই প্রথম নিজের গল্পে অভিনয় করেছেন। এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাউজ নং ৯৬’র বিশেষ সাতটি পর্বে তিনি অভিনয় করেছেন। এরইমধ্যে পর্বগুলো এনটিভিতে প্রচার হয়েছে। যদিওবা বিশেষ সাতটি পর্বের কোন নাম নেই। তারপরও তানজিন তিশা অভিনীত পর্বগুলো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। কারণ তানজিন তিশা তার নিজের গল্প ভাবনায় এই বিশেষ সাতটি পর্বে কাজের মেয়ে আকলিমা চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন।

এর আগে তানজিন তিশা’কে কাজের মেয়ের চরিত্রে অভিনয়ে দেখা যায়নি বলেও দর্শক তানজিন তিশাকে এই চরিত্রে গ্রহণ করেছেন। একজন অভিনেত্রীকে একই ঘরানার চরিত্রে দর্শক অভিনয়ে দেখতে দেখতে তা থেকে বেরিয়ে যখন ব্যতিক্রম কোন চরিত্রে অভিনয়ে দেখেন তখন দর্শকও তা আগ্রহ নিয়ে উপভোগ করেন। আকলিমা চরিত্রে তানজিন তিশা’র অভিনয় যেমন অনবদ্য হয়েছে ঠিক তেমনি চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য তার পোশাক এবং সর্বোপরি একজন কাজের মেয়ের হাটা চলা, কথা বলার ধরণ সবকিছু তানজিন তিশা রপ্ত করে নিয়েই অভিনয় করেছেন বিধায় চরিত্রটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। শুধু দর্শকই নয় অনেক নির্মাতা, সহশিল্পীরাও তানজিন তিশার এই চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে বেশ প্রশংসা করছেন। তিশা নিজেও বেশ সাড়া পাচ্ছেন।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নিজের গল্প ভাবনা নিয়ে হিমি ভাই আমার চরিত্রটির উপর গুরুত্ব দিয়ে হাউজ নং ৯৬’ নাটকটির বিশেষ সাতটি পর্ব নির্মাণ করেছেন। তিনি চরিত্রটির জন্য আমার উপর আস্থা রেখেছেন। আমিও যথাসাধ্য চেষ্টা করেছি নিজেকে ভুলে গিয়ে চরিত্রটিতে ডুবে গিয়ে অভিনয় করতে। আমি বলবোনা যে আমি খুব ভালো করেছি, কিন্তু একজন আকলিমার চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে আমার সর্বাত্বক চেষ্টার কোন কমতি ছিলোনা। সহশিল্পীরাও বেশ সহযোগিতা করেছেন। সবমিলিয়ে নাটকটি প্রচারের পর থেকে সত্যিই আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার ভক্ত দর্শকের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার অভিনীত নাটক দেখে তাদের ভালোলাগা প্রকাশ করছেন।

তিনি আরও বলেন, একজন শিল্পী হিসেবে এটাই আমার স্বার্থকতা। নিজের গল্পে নিজেই অভিনয় করে এতো সাড়া পাবো, ভাবিনি। আগামীদিনেও এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই যেখানে নিজের অভিনয়সত্ত্বাকে ফুটিয়ে তোলার সুযোগ থাকে।’

এই নাটকে তানজিন তিশার কন্ঠে ‘ও মাগো মা’ সংলাপটিও বেশ আলোচনায় এসেছে। এদিকে গত ১৪ এপ্রিল বৈশাখের দিন আরটিভিতে প্রচার হয়েছে সাগর জাহানের পরিচালনায় তানজিন তিশা অভিনীত নাটক ‘টোনাটুনির ভালোবাসা’। তানজিন তিশা আশাবাদ ব্যক্ত করেন যে এই নাটকের জন্যও তিনি বেশ ভালো সাড়া পাবেন। এতে তার বিপরীতে আছেন তাহসান খান।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী