,

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে এলোপাতাড়ি গুলিতে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এ শহরটির আন্তর্জাতিক বিমাবন্দরের অন্তর্গত ফেডেক্স সেন্টারে এই হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গিনেই কুক বন্দুক হামলায় আটজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে তিনি জানান, হামলায় কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশের এই মুখপাত্র বলেন, হামলাকারী গুলি চালিয়ে আটজনকে হত্যার পর নিজের বন্দুক দিয়েই আত্মহত্যা করেছে বলে পুলিশ মনে করছে। এই মুহূর্তে আমাদের জন্য কোনও হুমকি নেই।

গিনেই কুক বলেন, কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলছে, হামলাকারী কয়েকটি গুলি ছুড়েছে। সে একাই ছিল। এক ব্যক্তি তাকে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করতে দেখেছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের