বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলেশ্বর নদে জালে ২০ কেজির কোরাল

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদে জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। গতকাল বুধবার গভীর রাতে মোহাম্মদ হাসান নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে ওই জেলের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে ইউনুছ মিয়া নামের এক পাইকার আজ বৃহস্পতিবার মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী ইউনুছ মিয়া বলেন, জেলে হাসানের কাছ থেকে ২০ কেজি ওজনের কোরাল মাছটি ৮০০ টাকা কেজি দরে তিনি কেনেন। পরে পাথরঘাটা বাজারে কোরাল মাছটি কেটে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি নদে ৫ থেকে ২০ কেজি ওজনের কোরাল মাছ পাওয়া যাচ্ছে। এসব মাছ বেশ সুস্বাদু।

পাথরঘাটা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল একটি মাছ। তবে পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত থেকে ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরাল মাছও পাওয়া যায়। এই মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে