,

হেফাজতের সহকারী মহাসচিব গ্রেপ্তারের পর রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার রাত ১১টায় রাজধানীর গ্রীন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার মাওলানা আফেন্দির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মাওলানা আফেন্দি জমিয়তে উলামায়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব, হেফাজতের ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী মহাসচিব। তাকে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান জানান, মাওলানা আফেন্দিকে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের