,

কুম্ভমেলায় অংশ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত প্রায় ১৩শ’ ভারতীয়

news-image

বৃহস্পতিবার দেশটিতে ২ লাখের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে  হিন্দুধর্মাবলম্বীদের বিশেষ উৎসব কুম্ভমেলায় অংশগ্রহণকারীদের ভেতর ১,২৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দেশটির এক চিকিৎসা কর্মকর্তার বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১০ এপ্রিলের ভেতর যারা এ মেলায় অংশ নিয়েছিলেন তাদের ভেতর হাজারখানেক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ১৩-১৪ এপ্রিলে যারা অংশ নিয়েছিলেন তাদের নমুনা পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি।এদিকে, যারা আক্রান্ত হয়েছেন, তাদের মোট ১৮ জন পুরোহিতও রয়েছেন।

১৪ এপ্রিল আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কুম্ভমেলায় অংশ নিয়েছেন এমন প্রায় ৫০ হাজার মানুষ হরিদ্বারে নমুনা পরীক্ষা করতে দিয়েছেন। এদের মধ্যে সোমবার ৪০৮ জন, মঙ্গলবার ৫৯৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ মানুষের করোনাভাইরাস শনাক্তের কথা জানানো হয়েছে। অন্যদিকে, একই ১,০৭৮ জনের এ ভাইরাসে মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, কুম্ভমেলা হিন্দুদের একটি উৎসব। প্রতি বারো বছর পর এ মেলায় তীর্থস্নান করতে প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে ভিড় জমান হিন্দুধর্মের লাখো অনুসারী।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের