,

আন্তঃব্যাংক চেক লেনদেন ও অনলাইন ট্রান্সফার বন্ধ

news-image

বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে আন্তঃব্যাংক চেক লেনদেন ও অনলাইন ট্রান্সফার (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

বলা হচ্ছে, গত ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের দুটি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর মাইক্রোসফট ও ভিএমওয়্যার- এই দুইটি প্রযুক্তি টিম এই সমস্যা সমাধানে কাজ করছে।

যে দুটি সার্ভিস বন্ধ রয়েছে, সেগুলোর মাধ্যমে দৈনিক গড়ে ১৩ হাজার কোটি টাকা লেনদেন হয়ে থাকে। এই সমস্যার সমাধান কখন হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধি-নিষেধে বাংলাদেশ ব্যাংক দিকনির্দেশনা দেয়। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে ব্যাংক খোলা থাকবে বেলা আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আরও বলা হয়, সিটি করপোরেশন এলাকায় ব্যাংকের প্রতিটি শাখা একদিন পরপর খোলা থাকবে। অর্থাৎ শাখাগুলো একদিন বন্ধ থাকলে পরের দিন খোলা থাকবে। এই নিয়মে চলবে উপজেলা পর্যায়ের শাখাতেও। জেলা পর্যায়ে সদর শাখা খোলা থাকবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের