করোনামুক্ত হওয়ার ২৮ দিন পর নেওয়া যাবে টিকা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

প্রথম ও দ্বিতীয়—দুই ডোজের ক্ষেত্রেই এই সময় প্রযোজ্য বলে জানান তিনি।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, অনেক জায়গা থেকেই অনেক রকম তথ্য পাওয়া যাচ্ছে। তবে স্বাস্থ্য অধিদফতর মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী চলছে। অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ায় যেন কোনও সমস্যা না হয়, সে সাবধানতার জন্য ২৮ দিন পর টিকা নেওয়ার জন্য বলা হচ্ছে।

মীরজাদী সেব্রিনা বলেন, সবাই টিকা পাবে। কোনো দ্বিধা নেই। লকডাউনে টিকা কার্যক্রম চলবে। টিকা কার্ড সঙ্গে থাকলে টিকা নিতে যাওয়া যাবে।

রোজায় টিকা নেওয়া বিষয়ে মীরজাদী বলেন, রোজায় টিকা নেওয়া যাবে কি না, এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। তারা জানিয়েছে, রোজার মধ্যে টিকা নিতে কোনো বাধা নেই।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৫৬ লাখ ৭৬ হাজার ৩১৩ জনকে। আর ৭ লাখ ৩৩ হাজার ১৭৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। দুই ডোজের টিকা দেওয়া চলমান।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার খুরশীদ আলম জানান, এখন থেকে সপ্তাহে দুই দিন করোনা বুলেটিন সরাসরি প্রচার করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের (এনসিডিসি) পরিচালক মোহাম্মদ রোবেদ আমিন; অধিদপ্তরের মুখপাত্র ও রোগতত্ত্ব বিভাগের পরিচালক নাজমুল ইসলাম; পরিচালক (এমআইএস) মিজানুর রহমান; অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক শামসুল হকসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী