,

কোহলিকে পিছলে ফেলে এক নম্বরে বাবর আজম

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডের ব্যাটিং র‍্যাংকিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজম।

বুধবার আইসিসির র‍্যাংকিং হালনাগাদের পর জানা যায় এক নম্বরে আর নেই বিরাট। জায়গা দখল করেছেন বাবর। এখন বাবরের চেয়ে ৮ রেটিং পয়েন্ট কম থাকায় বিরাটের অবস্থান দুইয়ে।

বাবরের একার উন্নতি হয়নি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ওয়ানডের ব্যাটিং র্যাং কিংয়ে উন্নতি হয়েছে সতীর্থ ফখর জামানেরও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে ৭৬ গড়ে বাবর করেছিলেন ২২৮ রান। শেষ ম্যাচে ওয়ানডেতে বাবর খেলেন ৮২ বলে ৯৪ রানের ইনিংস। আর এই ইনিংসের কারণেই পেয়েছেন ১৩টি রেটিং পয়েন্ট।

গত সিরিজে ২৮টি রেটিং পয়েন্ট পান বাবর। সব মিলে ৮৬৫ রেটিং পয়েন্ট পেয়ে তবেই টপকে গেছেন বাবরকে।

ওপেনার ফাখর জামান তিন ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরিতে মোট করেছেন ৩০২ রান। তাতে ৭৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের