শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বউ সাজলেন দীঘি, তবে…

news-image

বিনোদন প্রতিবেদক : দীঘি এখন চিত্রনায়িকা। দুটি ছবি মুক্তি পেয়েছে তার। ছবি দুটি হলো ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। দুটি ছবিতেই দীঘিকে নায়কের স্ত্রীর চরিত্রেই দেখা গেছে।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আর ফিরেই চমকে দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বউয়ের সাজে ছবি প্রকাশ করেছেন একটি। ছবি দেখে অনেকে মনে করছেন দীঘি মনে হয় বিয়েটা করেই ফেললেন।

তবে খোঁজ নিয়ে জানা যায়, নিজের বিয়ে নয়, একটি ফ্যাশন হাউসের ফটোশুটের জন্য দীঘিকে বউ সাজতে হয়েছিল। সেই আয়োজনে ধূসর, গোলাপিসহ বিভিন্ন রঙের লেহেঙ্গায় বউ সাজেন দীঘি।

এটিই এই নায়িকার ক্যারিয়ারে প্রথম ব্রাইডাল ফটোশুট, যার কারণে বেশ উচ্ছ্বসিত দীঘি। তিনি বলেন, ‘প্রথমবার ব্রাইডাল শুট করেছি। অনেক ভালো লেগেছে। ছোটবেলা থেকে দেখেছি নামী দামি তারকারা বিয়ের ফটোশুট করেন৷ এবার নিজেও সেই সুযোগ পেলাম। ভালো ব্রান্ড আর আয়োজন ভালো হলে মডেলিংয়েও নিয়মিত থাকব।’

জানা গেছে, দিঘী ছাড়াও একটি স্বনামধন্য ফ্যাশন হাউসের মডেল হয়েছেন অপু বিশ্বাস, রেবেকা রউফ, বারিশা হকসহ কয়েকজন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা