শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন অধ্যাপক শামসুজ্জামান খান

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমির সভাপতি ও লোকগবেষক অধ্যাপক শামসুজ্জামান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শামসুজ্জামান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কবি পিয়াস মজিদ। তিনি বলেন, আজ বুধবার দুপুর ২টায় বিএসএমএমইউ হাসপাতালে শামসুজ্জামান খানের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় গত রোববার সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

অধ্যাপক শামসুজ্জামান খান বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন। লোক গবেষণায় দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছেন তিনি।

অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এর আগে গত সোমবার শামসুজ্জামান খানের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। তিনি জানান, শামসুজ্জামানের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত। গত চার-পাঁচদিন ধরে তারা বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা