শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলে ফিরেছেন মুশফিক

52ff3e109a1b6-bangladesh-Teamশ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আঙুলের চোট কাটিয়ে দলে ফিরে আবারও অধিনায়কত্বের গুরুভার কাঁধে তুলে নিচ্ছেন মুশফিকুর রহিম। টেস্ট সিরিজে বাইরে থাকার ওয়ানডে দলে ফিরেছেন নাঈম ইসলাম। থাকছেন শফিউল ইসলামও।



টি-টোয়েন্টি সিরিজে অভিষিক্ত বামহাতি স্পিনার আরাফাত সানী ওয়ানডে সিরিজেও থাকছেন। তবে ওয়ানডে দলে বিবেচিত হননি টি-টোয়েন্টিতে অন্য দুই অভিষিক্ত সাব্বির রহমান ও মিথুন আলী।



বিসিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তামিম ইকবালের নামের পাশে বন্ধনীতে ‘সহ-অধিনায়ক’ পরিচয়টি লেখা রয়েছে অর্থ্যাত্, ওয়ানডে সিরিজে মুশফিককে সহযোগিতার দায়িত্ব তাঁর ওপরেই থাকছে।



বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, নাসির হোসেন, সোহাগ গাজী, মুমিনুল হক, এনামুল হক, শামসুর রহমান, আরাফাত সানী।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা