শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করল বেসিক ব্যাংক

news-image

নিউজ ডেস্ক : করোনাকালীন সময়ে গ্রাহকদের জন্য ঘরে বসে নিরাপদ ব্যাংকিং সেবা উপভোগের সুযোগ করে দিতে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক চালু করছে নতুন নতুন সেবাপণ্য। এর মধ্যে সর্বশেষ সংযোজন হলো হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংককই সর্বপ্রথম এই সেবা চালু করল। এই সেবার আওতায় বেসিক ব্যাংকের গ্রাহকরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভা শেষে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান নতুন এই সেবার বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন।

এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. সাহেব আলী মৃধা, মো. রাজীব পারভেজ, মো. রফিকুল ইসলাম এবং ড. নাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ব্যাংকের গ্রাহকরা মোবাইলে +৮৮০১৭১৩২৫৭৪১৪ নম্বরটি যুক্ত করে হোয়াটসঅ্যাপে বার্তা প্রেরণ করে পৃথিবীর যেকোনো স্থান থেকে চব্বিশ ঘণ্টা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এখন এর মাধ্যমে হিসাবের স্থিতি ও সর্বশেষ ৫টি লেনদেনের তথ্য জানা যাবে এবং ভবিষ্যতে আরো নিত্যনতুন সেবা যোগ হতে থাকবে। সেবাটি ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকের অর্থ ও তথ্য সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা