বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের সেই মৃত নারী এখন জীবিত

news-image

অনলাইন ডেস্ক : বরিশালের মুলাদী উপজেলার বিধবা শানু বেগমকে (৬৫) জাতীয় পরিচয় পত্রের ডাটাবেজে মৃত থেকে জীবিত দেখানোর কাজ সম্পন্ন হয়েছে। ডাটাবেজে তার জাতীয় পরিচয় পত্রের নম্বর ও নাম দিয়ে সার্চ দিলে এখন তাকে জীবিত দেখাচ্ছে।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার শানু বেগমের লিখিত আবেদনটি উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বচান কমিশনের প্রধান কার্যালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে পাঠানো হয়। প্রধান কার্যালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে মঙ্গলবার সকাল ১১টার দিকে জানানো হয়, জাতীয় পরিচয়পত্র ডাটাবেজে শানু বেগমকে মৃত শব্দটি সংশোধন করে জীবিত লেখা হয়েছে।

মো. আলাউদ্দীন বলেন, ‘এরপর আমরা শানু বেগমের জাতীয় পরিচয় পত্রের নম্বর ও নাম দিয়ে সার্চ দিয়ে পরীক্ষা করে দেখেছি। এখন তার জাতীয় পরিচয় পত্রটি পুরোপুরি সচল। মৃত দেখানোর কারণে এতদিন তার জাতীয় পরিচয় পত্রের নম্বর ও নাম দিয়ে সার্চ দিলে ইনভালিড দেখানো হচ্ছিল। কিন্তু সেটি সংশোধনের পর এখন সার্চ দিলে পুরোপরি সচল ও শানু বেগমকে জীবিত দেখানো হচ্ছে। ফলে বিধবা ভাতা পেতে শানু বেগমের এখন আর কোনো অসুবিধা থাকল না। পাশাপাশি সরকারি যেকোনো ধরনের সুযোগ-সুবিধা পেতে শানু বেগমকে আর সমস্যায় পরতে হবে না।’

মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী জানান, দুপুর ১২টার দিকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে জানানো হয়েছে শানু বেগমের জাতীয় পরিচয় পত্রের ডাটাবেজে মৃত থেকে জীবিত দেখানোর কাজ সম্পন্ন হয়েছে। এরপর বিষয়টি শানু বেগমের বাড়িতে গিয়ে এই সংবাদ জানানো হয়।

শানু বেগম সাংবাদিকদের বলেন, ‘নিজেকে জীবিত প্রমাণ করতে পেরে আমি অনেক খুশি ও আনন্দিত।’

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে