,

দ্বিতীয় দিনে হতাশা বাংলাদেশের, পাকিস্তান ২২৭/১

news-image

বাংলাদেশের হয়ে টেস্টে অভিষিক্ত বোলার মোহাম্মদ শহিদের বলে ক্যাচ তুলেছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু উইকেটের পিছনে বল গ্লাভসবন্দি করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। জীবন পাওয়া হাফিজ শেষ অবদি ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক তুলে নিয়ে ব্যক্তিগত ১৩৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তার সঙ্গী আজহার অপরাজিত আছেন ৬৫ রানে। তাদের নিরবচ্ছিন্ন জুটির ওপর ভর করে বড় সংগ্রহের পথেই এগোচ্ছে সফরত পাকিস্তান। এছাড়া সামি আসলাম ২০ রান করে আউট হয়েছেন।

পাকিস্তানি ব্যাটসম্যানদের আউট করতে টাইগারদের সামনে বেশ কয়েকটি সুযোগ এলেও ফিল্ডারদের ব্যর্থতায় তা হাতছাড়া হয়। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি পেয়েছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছিল সফরকারিদের। ১১ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন ছিল ওপেনিং জুটি। কিন্তু ১২তম ওভারে জুটি ভেঙেছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২০ রানে আউট হন সামি আসলাম। তখন পাকিস্তানের সংগ্রহ ছিল ৫০ রান। এর পর হাফিজের সঙ্গে জুটি বাঁধেন আজহার আলী। দিন শেষে তারা নিরবচ্ছিন্ন থাকেন।

এর আগে ৪ উইকেটে ২৩৬ রানে টেস্টের প্রথম দিন শেষ করে স্বগতিকরা। আগের দিনের সংগ্রহ নিয়ে বুধবার টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমে বাংলাদেশ বেশি দূর যেতে পারেনি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে। সাকিব-মুশফিক-অভিষিক্ত সৌম্য কিংবা বাকিরা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম দিন শেষে সাকিব অপরাজিত ছিলেন ১৯ রানে। বুধবার তিনি নিজের নামের পাশে ৬ রান যোগ করে সাজঘরে ফিরেন। মুশফিক ও সৌম্যের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৩২ ও ৩৩ রান। এ ছাড়া মোহাম্মদ শহিদ ১০, রুবেল ২, তাইজুল ১ রান করেন। শুভাগত হোম অপরাজিত থাকেন ১২ রানে। সব মিলিয়ে বাংলাদেশকে ৩৩২ রানে বেঁধে ফেলে পাকিস্তানের বোলাররা।

পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ ৩টি এবং মোহাম্মদ হাফিজ ও জুলফিকার বাবর ২টি করে উইকেট পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ