পিবিআইয়ের প্রতিবেদন নিয়ে যা বললেন বাবুনগরী

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শফীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার পিবিআই হেফাজতের বর্তমান আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনিরসহ ৪৩ জনকে দায়ী করে চট্টগ্রাম জুডিশিয়াল তৃতীয় জজ আদালতের কাছে তদন্ত প্রতিবেদনে দাখিল করে।

পিবিআই’র তদন্ত প্রতিবেদনে দাখিলে অভিযুক্ত হেফাজতের বর্তমান আমীর ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক এ বিষয়ে প্রথমবারের সাংবাদিকদের কাছে মুখ খুলেছেন।

আজ মঙ্গলবার দুপুরে আল্লামা বাবুনগরী হাটহাজারী মাদ্রাসায় তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আজগর আলী হসপিটালের রিপোর্ট অনুয়ারী হুজুরের মৃত্যু স্বাভাবিক। তদন্তের দায়িত্বে থাকা সরকারি সংস্থা পিবিআই হুজুরে মৃত্যু নিয়ে যে তদন্ত প্রতিবেদন দিয়েছে; তা ডাহা মিথ্যা। তবে বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবেলা করব।’

প্রসঙ্গত, হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা আহমদ শফী গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় আজগর আলী হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর আগের দিন মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি মহাপরিচালকের পদ ছাড়েন।

পরে গত ১৭ ডিসেম্বর আহমদ শফীর শ্যালক মইন উদ্দিন চট্টগ্রামের আদালতে মামলা করেন। মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছিল। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ৪৩ জনের মধ্যে ৩১ জন এজাহারভুক্ত। তারা হলেন— মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদরিস, হাবিব উল্লাহ আজাদী, আহসান উল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ, রিজওয়ান আরমান, হাসানুজ্জামান, মো. এনামুল হাসান ফারুকী, মীর সাজেদ, জাফর আহমদ, মীর জিয়াউদ্দিন, মাওলানা আহম্মদ, মাওলানা মাহমুদ, আসাদুল্লাহ, জুবাইর মাহমুদ, হাফেজ জুনায়েদ আহমেদ, আনোয়ার শাহ, ছাদেক জামিল কামাল, কামরুল ইসলাম কাসেমি, মো. হাসান, ওবায়েদুল্লা ওবায়েদ, জুবাইর, মাওলানা মোহাম্মদ, আমিনুল হক, সোহেল চৌধুরী, মবিনুল হক, নাইমুল ইসলাম খান ও হাফেজ সায়েম উল্লাহ।

এদিকে পিবিআই’র তদন্তে নতুন করে যে ১২ জনের নাম যুক্ত হলো তারা হলেন- জুনায়েদ বাবুনগরী, মাওলানা শফিউল আলম, শিব্বির আহমেদ, আবু সাঈদ, হোসাইন আহমদ, তাওহীদ, এরফান, মামুন, আমিনুল, মাসুদুর রহমান, জাহাঙ্গীর আলম এবং নুর মোহাম্মদ।

এদিকে মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘আল্লামা শফীর মৃত্যু নিয়ে পিবিআই যে রিপোর্ট দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বাস্তবতা বিবর্জিত। আমরা মনে করি এ প্রতিবেদন একটি চিহ্নিত চক্রের শেখানো বুলি। আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে আদালতে এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পেশ করব। এ মিথ্যা রিপোর্টের ভিত্তিতে যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী