,

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ফের কৃষ্ণাঙ্গ নিহত, প্রতিবাদে বিক্ষোভ

news-image

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে পুলিশের গুলিতে ফের এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হয়েছেন। শহরতলি ব্রুকলিন সেন্টারে ডন্টি রাইট (২০) নামে এক কৃষ্ণাঙ্গ যুবককে ট্রাফিক স্টপে পুলিশ গুলি করে মারে।

এ ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে সেখানকার শত শত মানুষ। খবর বিবিসির

রাইটের মা কেটি রাইট জানান, রোববার স্থানীয় সময় বিকেলে ছেলে ফোন করে তাকে বলেন, গাড়ির রিয়ার ভিউ মিররে এয়ার ফ্রেশনার ঝুলিয়ে রাখায় (মিনেসোটায় এটি অবৈধ) পুলিশ তাকে আটক করেছে।

তিনি বলেন, পুলিশ আমার ছেলেকে গাড়ি থেকে নেমে আসতে বলছে এমনটি শব্দ শুনতে পাই। আমি ধস্তাধস্তির শব্দ পাই, শুনতে পাই পুলিশ বলছে, ডন্টি, দৌড় দিও না, বলে কাঁদতে থাকেন তিনি। তখন কলটি কেটে যায়। এরপর তিনি আবার কল দিলে রাইটের মেয়েবন্ধু ফোন ধরে জানান, ডন্টি চালকের আসনে মরে পড়ে আছেন।

 

এ জাতীয় আরও খবর

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ