যেসব কারণে গরমে টক দই খাওয়া জরুরি

news-image

অনলাইন ডেস্ক : তীব্র তাপদাহে ঘন ঘন গলা শুকিয়ে যায়। এ সময় পর্যাপ্ত পানি পানের পাশাপাশি বিভিন্ন তরল খাবারও খাওয়া প্রয়োজন। তা না হলে কাজ করার ক্ষমতা কমে যায়। টক দই এমন একটি খাবার যা শরীর যেমন ঠান্ডা রাখে, তেমন কাজ করার শক্তিও দেয় । এছাড়াও গরমে টক দই খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় : টক দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া বা প্রবায়োটিক শরীরের জন্য খুব উপকারী। প্রতিদিন টক দই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে যে কোনও সংক্রামক রোগের আশঙ্কা কিছুটা কমে । গরমের সময়ে সংক্রমণের হার বাড়ে, তাই এই মৌসুমে টক দই খাওয়া বেশি জরুরি।

ত্বকের যত্ন : টক দইয়ে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। তাছাড়াও এতে জিঙ্ক, ফসফরাস পাওয়া যায়। এসব উপাদান ত্বকের জন্য খুব ভালো। নিয়মিত টক দই খেলে ত্বক কিছু দিনের মধ্যে পরিষ্কার ও তরতাজা দেখাতে শুরু করে। গরমের সময়ে ঘাম বেশি হওয়ায় মুখে ক্লান্তির ছাপ পড়ে। নিয়মিত টক দই খেলে সেই ছাপটা আর থাকে না।

হজমশক্তি বাড়ায় : গরমে অনেকেরই পেটের সমস্যা দেখা দিচ্ছে। নিয়মিত টক দই খেলে পাকস্থলীর সংক্রমণ কমে। সেই সঙ্গে হজমশক্তি বাড়ে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ