,

ঢাকা ছাড়লো বাংলাদেশ জাতীয় টেস্ট দল

news-image

স্পোর্টস ডেস্ক :শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় টেস্ট দল। সোমবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়া দেন লাল সবুজের প্রতিনিধিরা।

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিন দিন পুরো দল রুম কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর শুরু হবে মাঠের অনুশীলন। নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি হবে ১৭-১৮ এপ্রিল।

শ্রীলঙ্কা সফরের জন্য গত শুক্রবার বিসিবি ২১ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করে। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ থকায় বড় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তাছাড়া শ্রীলঙ্কা নেট বোলার দেবে না তাই স্কোয়াডে বাড়তি বোলারও রাখা হয়ে।

সিরিজের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের