শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ, স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প ও কলকারখানা

news-image

নিউজ ডেস্ক : আগামী ১৪ এপ্রিল থেকে ১ সপ্তাহের লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ সর্বাত্মক লকডাউন কার্যকর থাকবে। অতি জরুরি প্রয়োজন (নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ সৎকার) ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।

আজ সোমবার প্রকাশিত মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিমান, নৌ, সমুদ্র, স্থলবন্দরসংলগ্ন অফিসসমূহ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকবে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে কর্মকর্তা-কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন। আদালতসমূহের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে সুপ্রিম কোর্ট।

লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প ও কলকারখানা। সকল প্রকার পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য হবে না।

দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬ পর্যন্ত খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁ খোলা থাকবে। শপিং মলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচা বাজার স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে ক্রয়-বিক্রয় করা যাবে।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা