বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ খানের প্রশংসায় সাকিবরা

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়েছে কেকেআর।

সেই সঙ্গে আইপিএলে নিজেদের ১০০তম জয়ের মাইলফল কলকাতা। জয়ের সেঞ্চুরি ও শুভ সূচনা এনে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান-সহ দলের অন্যান্য খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন কেকেআরের মালিক শাহরুখ খান।

বলিউড কিংবদন্তি তার অফিশিয়াল ফেসবুক পেজে কলকাতা নাইট রাইডার্সের পোস্ট শেয়ার করে লেখেন, ‘আইপিএলে ১০০তম ম্যাচ জয়ে খুব ভালো লাগছে। ওয়েল ডান বয়েজ… কলকাতা নাইট রাইডার্স। প্রাসিধ কৃষ্ণ, দিনেশ কার্তিক, নিতীশ রানা, রাহুল (ত্রিপাঠী), আন্দ্রে রাসেল, হরভজন সিং (অল্প হলেও আপনাদের দেখতে ভালো লাগে)। সাকিব আল হাসান, প্যাট কামিন্স আসলে সবাইকে দেখতে খুব ভালো লাগছিল।’

চেন্নাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রানা ও ত্রিপাঠীর ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ৬ উইকেটে ১৮৭ রান করে কলকাতা। জবাবে মনীশ পাণ্ডে ও জনি বেয়ারস্টোর ফিফটিতে ৫ উইকেটে ১৭৭ রানে থামে হায়দরাবাদ।

সাকিব ব্যাটিংয়ে নেমে ৫ বলে ৩ রান নিয়ে ইনিংসের শেষ বলে সাজঘরে ফেরেন ভুবনেশ্বরের বলে আবদুল সামাদের হাতে বন্দী হয়ে। তবে ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও নিজের প্রথম ওভার করতে এসে প্রথম বলে হায়দরাবাদের ওপেনার-উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে বোল্ড করেন তিনি। তবে এরপর আর উইকেট পাননি বাংলাদেশি অলরাউন্ডার। সাকিব ৪ ওভারে দিয়েছেন ৩৪ রান।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু