বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদ দেখা কমিটির বৈঠক মঙ্গলবার

news-image

নিউজ ডেস্ক : হিজরি ১৪৪২ সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর— ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

এ দিকে সৌদি আরবের আকাশে রবিবার রমজানের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ সোমবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান মাস।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির চাঁদ দেখা কমিটি খালি চোখে আকাশে রমজান মাসের চাঁদ দেখতে পায়নি। রবিবারই দেশটির চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। নতুন চাঁদ দেখা কমিটি সোমবার রাতে এ ব্যাপারে আবারও বৈঠকে বসবে।

এ ছাড়া মিশর ও লেবাননে ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে রোজা পালন শুরু হবে। এ দুই দেশের ধর্মীয় কর্তৃপক্ষ রবিবার এ ঘোষণা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল