,

সহজেই জিতল জুভেন্টাস, ইন্তারের টানা ১১

news-image

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান লিগ সিরি আয় টেবিলের নিচের সারির দল জেনোয়ার বিপক্ষে সহজেই জিতেছে জুভেন্টাস। অন্যদিকে কালিয়ারির বিপক্ষে কষ্টের জয় পেয়েছে ইন্তার মিলান। টানা ১১তম জয়ে দলটি দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রইল।

রবিবার জুভেন্টাস ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ৩-১ গোলে জয় তুলে নেয় জেনোয়ার বিপক্ষে। ইন্তার নিজেদের মাঠে ১-০ গোলে হারায় কালিয়ারিকে।

জুভরা এদিন দেইয়ান কুলুসেভস্কির গোলে প্রথমে এগিয়ে যায়। এরপর ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। জানলুকা স্কামমাক্কা জেনোয়ার পক্ষে ব্যবধান কমানোর পর জুভদের পক্ষে তৃতীয় গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি।

তবে জিতলেও টানা নয়বারের চ্যাম্পিয়নদের এবারের লিগ শিরোপা জয়ের আশা অনেকটাই ফিকে। তাদের লড়াইটা বরং এখন শীর্ষে চারে থাকা।

ইন্তার অবশ্য লিগ শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে দারুণ গতিতে। এদিন ম্যাটিও ডারমিয়ান একমাত্র গোলটি করেন দলটির পক্ষে।

চ্যাম্পিয়ন হতে বাকি ৮ ম্যাচে আর ১৬ পয়েন্ট হলেই চলবে আন্তোনিয়ো কান্তের দলের। ২০০৯-১০ সেশনের পর যারা আর শিরোপার দেখা পায়নি।

৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট ইন্তারের। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জুভেন্তাস। চারে থাকা নাপোলির পয়েন্ট ৫৯।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের