হঠাৎই কোহলি-ক্যাটরিনা রসায়ন প্রকাশ্যে

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সুখের সংসার। বছরের শুরুতে এই তারকা দম্পতির ঘরে এসেছে একটি ফুটফুটে কন্যা, যার নাম ভামিকা। তবে এর মধ্যেই হঠাৎ সামনে এল আরেক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে কোহলির রয়াসন।

কোহলির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার তখন শুরুর দিকে। ২০০৮ সাল, কোহলি ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়েও খেলছেন চুটিয়ে। তখন আইপিএলের প্রতিটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসতেন ক্যাটরিনা। তখন থেকেই তার সঙ্গে কোহলির বন্ধুত্বের সূত্রপাত।

সেই সময় দিল্লির তরুণ ক্রিকেটার বলিউডের এই নায়িকায় বিভোর ছিলেন। একটি সাক্ষাৎকারে সেটা অকপটে স্বীকারও করেছিলেন কোহলি।

সেই সাক্ষাৎকারে কোহলিকে প্রশ্ন করা হয়েছিল, ‘মাঠের বাইরে আপনার সেরা মুহূর্ত কোনটা?’ কোহলি বলছিলেন, ‘কোনটা আবার! ক্যাটরিনা কাইফের সঙ্গে কথা বলার মুহূর্তটা। খেলার পর ক্যাটরিনা আমার সঙ্গে অন্তত দুই মিনিট কথা বলেছে।’

যদিও সেই অনুষ্ঠানের সঞ্চালিকা তাকে পাল্টা প্রশ্ন করেন, ‘সত্যি বলছেন?’ তার মুখের ওপর জবাব দিয়ে কোহলি তখন বলেন, ‘মিথ্যে কেন বলব বন্ধু!’

শোনা যায় এরপরও দুজনের সম্পর্ক বজায় ছিল। তবে সেটা দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৭ সালে আনুশকা শর্মাকে বিয়ে করেন কোহলি। তার কয়েক বছর আগে থেকেই দুজনের প্রেমপর্ব শুরু হয়।

বিয়ের পর তো বটেই, বিয়ের আগে থেকেই সময় পেলেই কোহলির খেলার সময় মাঠে অপস্থিত থাকতেন আনুশকা। কোহিল বর্তমানে আইপিএল খেলায় ব্যস্ত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী