শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়িতে উঠলেই বমি হয়? যেনে নিন করণীয়

news-image

অনলাইন ডেস্ক : অনেকে গাড়িতে কিংবা বাসে উঠলেই বমি করা শুরু করেন বা বমি বমি ভাব আসে। তার সঙ্গে শুরু হয়ে যায় মোশন সিকনেস, মাথা ঘোরা। ফলে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। কিন্তু এই সমস্যা থেকে কীভাবে রেহাই মিলবে? আসুন জেনে নেওয়া যাক এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায়।

১. গাড়িতে উঠে বমি বমি ভাব অনুভূতি হলে এক টুকরো লবঙ্গ মুখে দিয়ে রাখুন। চুইংগামও খেতে পারেন, কারণ এটি মুখ ও মন দুটিই ব্যস্ত রাখে। তাই বমি ভাব আসে না!

২. আদা এক্ষেত্রে খুব কার্যকরী। গাড়িতে ওঠার আগে মুখে এক টুকরো আদা পুরে দিন। আদা খাবার হজমে সাহায্য করে। লেবু পাতার গন্ধও বমি ভাব দূর করে।

৩. যেদিন কোথাও বের iবেন, তার আগের দিন রাতে অবশ্যই ভালোভাবে ঘুমোনোর চেষ্টা করুন। আর চলন্ত গাড়িতে বই বা ফোন ব্যবহার করবেন না।

৪. গাড়িতে উঠলেই যদি আপনার বমি হওয়ার সমস্যা থাকে তাহলে, গাড়ি বা বাসের জানালার পাশের সিটে বসার চেষ্টা করুন। বাইরের বাতাস ভিতরে আসতে দিন।

৫. গাড়িতে ওঠার আগে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধও খেতে পারেন, যাতে বমি না হয়।

৬. গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করুন। গাড়ি যেদিকে চলছে সেই দিকে পেছন করে কখনোই বসবেন না।

৭. বমি ভাব মনে হলেই কবজিতে চাপ দিন। কবজিতে আকুপ্রেশারের ফলে বমি ভাব অনেকটাই কমে যায়!

৮. অনেক সময় গাড়ির ঝাঁকুনির ফলে মাথা ঘোরাতে থাকে। তাই জোর করে মাথা সোজা রাখার চেষ্টা করবেন না, বরং একদিকে মাথা কাত করে রাখতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা