,

কুমারীত্ব পরীক্ষায় ফেল, দুই বোনের সংসার ভেঙে গেল!

news-image

অনলাইন ডেস্ক : কুমারীত্ব পরীক্ষায় ফেল করায় ভারতে দুই বোনের বিয়ে ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে। যদিও দেশটিতে এই ধরনের পরীক্ষা করা সম্পূর্ণ বেআইনি। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, বিয়ের কিছুদিন পর তাদের স্বামী গ্রাম্য পঞ্চায়েতে তালাকের আবেদন জানান। তাদের অভিযোগ, স্ত্রীরা কুমারীত্ব পরীক্ষায় ফেল করেছে। দুর্ভাগ্যের বিষয় তাদের সেই আবেদনে সম্মতি দিয়েছে পঞ্চায়েতও। এ ঘটনায় স্বামী, শাশুড়ি এবং পঞ্চায়েতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দুই বোনকে বিয়ে বিচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন দুজনের স্বামী, তার শাশুড়ি ও পঞ্চায়েতের সদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং মহারাষ্ট্র সামাজিক বয়কট (প্রতিরোধ, নিষিদ্ধকরণ ও প্রতিরোধ) আইনের অধীনে মামলা করেছে।

দুই বোনের অভিযোগ, বিয়ের পরে তাদের দুজনকে শ্বশুরবাড়িতে আলাদা কক্ষে নিয়ে কুমারীত্ব পরীক্ষা করা হয়। জানানো হয়, এটাই নাকি তাদের ঐতিহ্য। পরে তারা দাবি করে, দুজনই কুমারীত্ব পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। এরপর অভিযোগ করা হয়, তাদের বিয়ের আগেই অন্য কারও সঙ্গে দৈহিক সম্পর্ক ছিল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের