,

করোনায় আক্রান্ত খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রবিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় খালেদা জিয়ার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ। তখন তার করোনা পরীক্ষাই করা হয়নি বলে দাবি করেন দলটির নেতারা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের এক সদস্য খালেদা জিয়ার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ‘শুধু খালেদা জিয়া একা নন, পরিবারের সদস্যরা যারা তার সংস্পর্শে এসেছেন সবাই করোনা পজিটিভ। ’

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, আইসিডিডিআর,বি ল্যাবরেটরিতে গত শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা হয়। এরপর আরটি পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করা হয়। ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষার রিপোর্টে ফলাফল ‘পজিটিভ’ আসে।

তবে দিনের শুরুতে দলের চেয়ারপারসনের করোনা ‘পজিটিভ’ হওয়ার বিষয়ে কিছু জানা নেই বলে সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমি এখনো নিশ্চিত নই। মিডিয়া থেকে খবর পাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেগম জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট দেখলাম। আমি ব্যক্তিগতভাবে গুলশান কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করছি। নিশ্চিত হলে জানাব।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। তার করোনা পজিটিভ, এটা শতভাগ সত্য।’

তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও তার ভাগনে ডা. মামুন সাংবাদিকদের বলেন, ‘ওনার করোনা পরীক্ষা করা হয়নি। যে রিপোর্ট ভাইরাল হয়েছে, এটা ভুয়া। এটা সঠিক নয়।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের প্রথমে বলেন, ‘খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষা করা হয়নি। আমি যা বলছি এটাই ঠিক।’

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন আল রশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘ম্যাডামের চিকিৎসার বিষয়টি পরিবার দেখে। বিশেষ করে ডা. মামুন বাসায় যাওয়া আসা করেন, তিনি ভালো বলতে পারবেন। তিনি যেটা বলবেন সেটাই অথেনটিক। ম্যাডামের করোনা পজিটিভ কি নেগেটিভ তা আমি জানি না।’

কিন্তু দিনের শেষভাগে ফখরুল সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘দেশনেত্রীর চিকিৎসা শুরু হয়েছে। তিনি ভালো আছেন। তার রোগমুক্তির জন্য দোয়া করবেন।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের